আগামী ২০১২-১৩ অর্থবছরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে মোট ১২ হাজার ৪৩৬ কোটি ১৭ লাখ টাকার বাজেট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত আজ জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এই বরাদ্দের প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বলেন, ২০১২-১৩ অর্থবছরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন শিক্ষা, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানের মেরামত, নির্মাণ ও পুনর্নির্মাণ, পল্লী উন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, উপজেলা ও ইউনিয়ন সড়ক সেতু নির্মাণ প্রকল্প, আর্সেনিক মিটিগেশন কার্যক্রম গ্রহণ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট বাস্তবায়ন এবং দেশের সকল নাগরিকের জন্মনিবন্ধন নিশ্চিতকরণ কাজে প্রস্তাবিত অর্থ ব্যয় করা হবে।

Post filed under বিভিন্ন খাতে বরাদ্দ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>