২০১২-২০১৩ অর্থবছরের বাজেটে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) খাতে আগামি অর্থবছরের জন্য তিন হাজার কোটি টাকা অর্থ বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে মহাজোট সরকারের চতুর্থ বাজেটে তিনি এ প্রস্তাব দিয়েছেন।
মহাজোট সরকারের প্রথম অর্থবছরে (২০০৯-১০) পিপিপি বাবদ আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। এরপর থেকে প্রতি অর্থবছরে এ খাতে তিন হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে, কিন্তু কোনো অর্থবছরেই এ টাকা খরচ হয়নি।