আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে কৃষি খাতে মোট বরাদ্দ আট হাজার ৯১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে অনুন্নয়ন খাতে বরাদ্দ হলো সাত হাজার ৬৬৯ কোটি টাকা। আর এবার কৃষি খাতে ভর্তুকির প্রস্তাব করা হয়েছে ছয় হাজার কোটি টাকা।

উল্লেখ্য, গত ২০১১-২০১২ অর্থবছরের বাজেটে কৃষি খাতে মোট (অনুন্নয়ন) ছয় হাজার ৩৬৮ কোটি টাকার প্রস্তাব করা হয়েছিল।

এবার কৃষি খাতে ভর্তুকির গুরুত্ব তুলে ধরে অর্থমন্ত্রী গত অর্থবছরের কৃষকদের সহায়তার কথা উল্লেখ করেন।

বাজেটে কৃষি খাতে ভর্তুকি বরাদ্দ প্রস্তাব দেওয়া হয়েছে ছয় হাজার কোটি টাকা। কৃষি উপকরণ সহায়তা, কৃষি বীজ মাটির স্বাস্থ্য রক্ষা, ভুট্টা ও বিট চাষে প্রণোদনা, কৃষিঋণ ও শস্য বীমা, নতুন জাতের ধান উদ্ভাবন, কৃষি জমির আওতা সম্প্রসারণ, কৃষি বিপণন ও কৃষি গবেষণায় ই-কৃষিতে এ বরাদ্দ চাওয়া হয়েছে।

Post filed under বিভিন্ন খাতে বরাদ্দ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>