করমুক্ত আয়সীমা ১ লাখ ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সংসদ অধিবেশনে বাজেটের উপর সমাপনী বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, ন্যূনতম করের পরিমাণ ৩ হাজার টাকা বহাল রাখা হয়েছে। আর মোবাইল বিলের উপর ২% হারে করারোপের যে প্রস্তাব বাজেটে করা হয়েছে তা প্রত্যাহার করে নেয়া হয়েছে। একই সঙ্গে বেশ কিছু কর প্রস্তাব পুনর্বিন্যাসেরও ঘোষণা দিয়েছেন তিনি।