২০১২-১৩ অর্থবছরের জাতীয় বাজেট পাস
প্রধান বিরোধীদল বিএনপির অনুপস্থিতিতেই জাতীয় সংসদে আগামী রবিবার থেকে শুরু হতে যাওয়া ২০১২-১৩ অর্থবছরের জাতীয় বাজেট পাস হয়েছে। বৃহস্পতিবার বিকালে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের বৈঠকে এক লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার এই বাজেট প্রস্তাব কণ্ঠভোটে পাস হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। বাজেট পাসের প্রক্রিয়ায় মন্ত্রীগণ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা
প্রস্তাবিত বাজেট বিল সংসদে পাস
প্রস্তাবিত ২০১২-২০১৩ অর্থবছরের বাজেট বিল সংসদে পাস হয়েছে। বুধবার সমাপনী অধিবেশনে কিছু সংশোধনীসহ সাংসদদের কণ্ঠভোটে তা পাস হয়। করমুক্ত আয়সীমা ১ লাখ ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা নির্ধারণ ও মোবাইল ফোনে কথা বলার ওপর উৎসে কর প্রত্যাহার করে গতকাল সংসদে অর্থবিল ২০১২ কণ্ঠভোটে পাস হয়েছে। এক লাখ টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে থাকলে
করমুক্ত আয়সীমা ২ লাখ টাকা
করমুক্ত আয়সীমা ১ লাখ ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সংসদ অধিবেশনে বাজেটের উপর সমাপনী বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী বলেন, ন্যূনতম করের পরিমাণ ৩ হাজার টাকা বহাল রাখা হয়েছে। আর মোবাইল বিলের উপর ২% হারে করারোপের যে প্রস্তাব বাজেটে করা
মোবাইল ফোনে উৎসে কর থাকছে না
মোবাইল ফোনে কথা বলার ওপর উৎসে কর প্রত্যাহার করা হয়েছে। মোবাইল ফোনে উৎসে কর বাদ দিয়ে সংসদে অর্থবিল ২০১২ কণ্ঠভোটে পাস হয়েছে। গত ৭ জুন সংসদে ২০১২-১৩ অর্থবছরের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী মোবাইল ফোন বিল ও ব্যাংক আমানতের লাভের ওপর ২ শতাংশ হারে উৎসে কর আদায়ের প্রস্তাব করেছিলেন। অর্থ বিল পাসের আগে সংসদে প্রধানমন্ত্রী
৮৮৮০ কোটি টাকার সম্পূরক বাজেট পাস
সংসদে সোমবার চলতি ২০১১-১২ অর্থবছরের সম্পূরক বাজেট পাস হয়েছে। স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০১২’ উত্থাপন করলে বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই তা কণ্ঠভোটে পাস হয়। আট হাজার ৮৮০ কোটি ৪৭ লাখ ২৯ লাখ টাকার এই সম্পূরক বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রেলপথ মন্ত্রণালয়ে তিন হাজার ৮৯০ কোটি ৫০ লাখ
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই- সিপিডি
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অর্থমন্ত্রী ঘোষিত বাজেট প্রস্তাবনায় নতুন সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই এবং কালো টাকা সাদা করা, জ্বালানি, ট্রানজিট, আইএমএফের দেওয়া ঋণের অর্থ, পদ্মা সেতুর মতো বড় ইস্যু নিয়ে বাজেটে কোনো প্রস্তাবনা না থাকাই এর প্রমাণ বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে আজ সিপিডি আয়োজিত
জনবান্ধব বাজেট, কিন্তু বাস্তবায়ন কঠিন হবে-কাজী খলীকুজ্জমান
প্রস্তাবিত বাজেট নিয়ে পিকেএসএফের চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান বলেছেন, বাজেটে সাধারণ পিছিয়ে পড়া মানুষকে অগ্রাধিকার দেয়া হয়েছে। বৃহস্পতিবার তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। কাজী খলীকুজ্জমান বলেন, এবারের বাজেটে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে যথেষ্ট বরাদ্দ রয়েছে। বিশেষ করে বাজেটে সাধারণ পিছিয়ে পড়া মানুষকে অগ্রাধিকার দেয়া হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, বাজেটে অর্থ
যেসব জিনিসের দাম কমছে
২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শুল্ক হারের পরিবর্তনের ফলে যেসব পণ্যের দাম কমতে পারে সেগুলো হলো- আমদানি করা মোটরসাইকেল ও ফ্রিজ : এ দুটি পণ্য দেশে তৈরির ক্ষেত্রে বিদ্যমান সব সুবিধা বহাল রেখে আমদানির ক্ষেত্রে কিছুটা কর কমানো হয়েছে। ফলে আমদানি করা মোটরসাইকেল ও ফ্রিজের দাম কিছুটা কমতে পারে। এ বিষয়ে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, ‘দেশের
খাদ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ১৫ হাজার ৯৭২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১২-১৩ অর্থবছরে খাদ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অনুন্নয়ন ও উন্নয়ন খাতে মোট ১৫ হাজার ৯৭২ কোটি ৪৯ লাখ ১১ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। এরমধ্যে খাদ্য বিভাগে অনুন্নয়ন ও উন্নয়ন খাতে মোট ১০ হাজার ১৪৬ কোটি ৩৩ লাখ ৯২ হাজার টাকা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান বিভাগে অনুন্নয়ন
মোবাইল বিলের ওপর ২ শতাংশ হারে উৎসে কর কর্তনের প্রস্তাব
আগামী ২০১২-১৩ অর্থবছরের জন্য দেশীয় মোবাইল বিলের ওপর ২ শতাংশ হারে উৎসে কর কর্তনের প্রস্তাব করা হয়। দেশে বা বিদেশে মোবাইল ফোনে কথা বললেই কর দিতে হবে সরকারকে। আগামীবারের বাজেটে পোস্টপেইড মোবাইল ফোন গ্রাহকের ক্ষেত্রে মোট বিলের ওপর এবং প্রি-পেইড গ্রাহকের ক্ষেত্রে প্রি-পেইড কার্ড বিক্রি বা রিচার্জের সময় ২ শতাংশ হারে উৎসে আয়কর কর্তনের প্রস্তাব
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৯ হাজার ৮৩২ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব
আগামী ২০১২-১৩ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৯ হাজার ৮৩২ কোটি ৮ লাখ টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জাতীয় বাজেট পেশকালে এই বরাদ্দের প্রস্তাব করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উন্নয়ন খাতে ৪ হাজার ৩৮২ কোটি ৮ লাখ টাকা এবং অনুন্নয়ন খাতে ৫ হাজার ৪৫০
যেসব জিনিসের দাম বাড়ছে
সরকারের পূর্ব পরিকল্পনা অনুসারে বিলাসবহুল পণ্যের উপর নতুন করে শুল্প আরোপ এবং বৃদ্ধির কারণে শীতাতপ নিয়ন্ত্রিত পণ্য, সিগারেট, ফলের জুস, আইসক্রিম, মিনারেল ওয়াটার, টয়েলেট পেপার, পোশাক সামগ্রী, তৈরি পোশাক সামগ্রী ও সিরামিক পণ্যসহ ৩৭টি পণ্যের ওপর কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে করে এসব পন্যের দাম বাড়বে। এছাড়া গাড়ির শুল্কে কিছুটা পরিবর্তন আনার প্রস্তাব করেছেন
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ১২ হাজার ৯৮৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ১২ হাজার ৯৮৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জাতীয় সংসদে এ বরাদ্দের প্রস্তাব করেন। এর মধ্যে অনুন্নয়ন ব্যয় ১২ হাজার ৭৪০ কোটি ০৬ লক্ষ ৮ হাজার টাকা ও উন্নয়ন ব্যয় ২৪৫ কোটি ৮১ লক্ষ টাকা ধরা হয়েছে। অপরদিকে ২০১১-১২ অর্থবছরের জন্য প্রতিরক্ষা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৯ হাজার ৩৫৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ২০১২-১৩ অর্থবছরের জন্য অনুন্নয়ন ও উন্নয়ন মিলিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুকূলে ৯ হাজার ৩৫৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন। বাজেট বক্তৃতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য এই অর্থের প্রস্তাব দেন। তিনি বাজেট বক্তৃতায় বলেন, সরকার পর্যায়ক্রমে সকল উপজেলা হাসপাতালকে ৫০ শয্যায় এবং সকল জেলা হাসপাতালকে ২৫০
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের জন্য ১২ হাজার ৪৩৬ কোটি টাকা
আগামী ২০১২-১৩ অর্থবছরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে মোট ১২ হাজার ৪৩৬ কোটি ১৭ লাখ টাকার বাজেট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত আজ জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এই বরাদ্দের প্রস্তাব করেন। অর্থমন্ত্রী বলেন, ২০১২-১৩ অর্থবছরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন শিক্ষা, সামাজিক, ধর্মীয়
যুব ও ক্রীড়া খাতে ৬৮৭ কোটি ৬১ লক্ষ টাকা বরাদ্দ প্রস্তাব
২০১২-১৩ অর্থবছরের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুন্নয়ন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে সর্বমোট ৬৮৭ কোটি ৬১ লক্ষ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে অনুন্নয়ন খাতে ৪১৯ কোটি ২৯ লক্ষ এবং উন্নয়ন খাতে ২৬৮ কোটি ৩২ লক্ষ টাকা ধরা হয়েছে। এবারের বাজেটে এই মন্ত্রণালয়ের রাজস্ব আয় ধরা হয়েছে ৪৩৫ কোটি ২৬ লক্ষ ৮৮ হাজার টাকা।
তারল্য সংকটসহ ব্যাংক ঋণে সুদের হারও বেড়ে যেতে পারে- এফবিসিসিআইর সভাপতি
২০১২-১৩ অর্থবছরের বাজেট এর প্রতিক্রিয়ায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) এ কে আজাদ সন্ধ্যায় বলেছেন, ‘এতে তারল্য সংকট দেখা দিতে পারে।’ বাজেট নিয়ে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় এফবিসিসিআইয়ের সম্মেলন কক্ষে একে আজাদ ‘দেশের অর্থনীতির প্রেক্ষাপটে’ এ পরিমাণ ঘাটতিকে ‘অনেক বেশি’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘‘প্রস্তাবিত বাজেটে ঘাটতি পাঁচ শতাংশের মধ্যে রাখার
এসএমই খাতের জন্য বিশেষ ব্যবস্থা
এসএমই খাতের সম্ভাবনা বিবেচনা করে বাজেটে টার্নওভার কর সুবিধাসহ নির্দিষ্ট পরিমাণ অংকে কর মওকুফের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনায় ৭ লাখ টাকা পর্যন্ত কর মওকুফ করা হয়েছে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী গত বাজেটে নির্ধারিত বার্ষিক ৬০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের ওপর ৪ শতাংশ হারে কর হ্রাস করে ৩ শতাংশ হারে ধার্য করা হয়। এ খাতকে গতিশীল করতে
টেলিযোগাযোগ খাতে বরাদ্দ এক হাজার ৩১৭ কোটি টাকা
টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উন্নয়ন বরাদ্দ প্রস্তাব করা হয়েছে এক হাজার ৩১৭ কোটি টাকা। গত বছর ঘোষিত বাজেটে এ খাতে এই মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়া হয়েছিল ২২২ কোটি টাকা। কিন্তু সংশোধিত বাজেটে এই বরাদ্দ পরে ৮০৯ কোটিতে নিয়ে আসা হয়। সামনের অর্থবছরের জন্যে প্রস্তাবিত বাজেটে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে কর ব্যতিত সরকার সাত হাজার ১০০ কোটি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বরাদ্দ ২৯৪ কোটি ৩১ লাখ টাকা
২০১২-১৩ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন ব্যয় ১০ গুণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আগামী অর্থবছরের জন্যে এ খাতের উন্নয়ন ধরা হয়েছে ২৯৪ কোটি ৩১ লাখ টাকা। ২০১১-১২ অর্থ বছরের সংশোধিত বাজেটে এই বরাদ্দ ছিল মাত্র ২৮ কোটি ৮৩ লাখ টাকা। বৃহস্পতিবার ২০১২-১৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
২৩ হাজার কোটি টাকা ব্যাংক ঋণের প্রস্তাব
২০১২-২০১৩ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য অভ্যন্তরীণ ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণের পরিমাণ হবে ৩৩ হাজার ৪ শ ৮৪ কোটি টাকা। এর মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে নিট ঋণের পরিমাণ ২৩ হাজার কোটি টাকা। বাকি ১০ হাজার ৪শত ৮৪ কাটি টাকা আসবে ব্যাংক বহির্ভূত খাত থেকে। ২০১২-১৩ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করা হয়েছে। সরকারের মোট অভ্যন্তরীণ ঋণের
আবাসন ও পূর্ত খাতে এক হাজার ৪৬১ কোটি ৭৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব
আগামী ২০১২-১৩ অর্থবছরে আবাসন ও পূর্ত খাতে উন্নয়ন ও অনুন্নয়ন মিলে মোট এক হাজার ৪৬১ কোটি ৭৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, রূপকল্প-২১ অনুযায়ী বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে সবার জন্য আবাসন এবং মানসম্পন্ন নগর জীবন নিশ্চিত করতে চায়। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীলর বিশদ অঞ্চলভিত্তিক পরিকল্পনা (ড্যাপ) এবং বিভাগীয় শহর সিলেট
নারী শিল্প উদ্যোক্তাদের জন্য ১০০ কোটি টাকা থোক বরাদ্দ
২০১২-২০১৩ অর্থবছরের বাজেটে নারী শিল্প উদ্যোক্তাদের জন্য ১০০ কোটি টাকা থোক বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, প্রতিটি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আবশ্যিকভাবে স্বতন্ত্র নারী উদ্যোক্তাদের জন্য নির্দিষ্ট ডেস্ক (Women Enterpreneur’s dedicated desk) স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পুন:অর্থায়ন স্কিমের সমূদয় অর্থেও ন্যুনতম ১৫ শতাংশ নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
শেয়ারবাজারের আয়ের ৫ হাজার টাকা পর্যন্ত করমুক্ত
শেয়ারবাজারের আয়ের ৫ হাজার টাকা পর্যন্ত করমুক্তসহ বাজেটে পুঁজিবাজারের জন্য নতুন করে বেশ কিছু প্রণোদনা ঘোষণা করা হয়েছে। এসব নতুন প্রণোদনার পাশাপাশি বর্তমান প্রণোদনাগুলোও বহাল থাকবে। একইসঙ্গে পুঁজিবাজার সংশ্লিষ্ট মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের প্রস্তাব করা হয়েছে বাজেটে। অন্যান্য নতুন প্রণোদনাগুলো হচ্ছে মার্চেন্ট ব্যাংকের প্রাতিষ্ঠানিক কর হার ৫ শতাংশ কমিয়ে ৩৭ দশমিক ৫ শতাংশ
বাজেট ঘাটতি ৫২ হাজার কোটি টাকা, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ
২০১২-২০১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৫২ হাজার কোটি টাকার ঘাটতি নিয়ে ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে তিনি বলেছেন, আরো বড় আকারের বাজেট দেওয়ার ইচ্ছা ছিল তার। মহাজোট সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে আগামী অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। মূল্যস্ফীতি ৭ দশমিক ৫
পিপিপি খাতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ
২০১২-২০১৩ অর্থবছরের বাজেটে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) খাতে আগামি অর্থবছরের জন্য তিন হাজার কোটি টাকা অর্থ বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে মহাজোট সরকারের চতুর্থ বাজেটে তিনি এ প্রস্তাব দিয়েছেন। মহাজোট সরকারের প্রথম অর্থবছরে (২০০৯-১০) পিপিপি বাবদ আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। এরপর থেকে প্রতি অর্থবছরে এ খাতে তিন
ন্যূনতম কর ৩ হাজার টাকা, ব্যক্তিগত এবং কর্পোরেট করের হার অপরিবর্তিত
২০১২-২০১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তিগত আয়কর সীমা এবং কর্পোরেট করের হার অপরিবর্তিত রাখা হয়েছে। তবে ন্যূনতম করের পরিমাণ ২ হাজার টাকা থেকে ১ হাজার টাকা বাড়িয়ে ৩ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। শেয়ারবাজার উন্নয়নে মার্চেন্ট ব্যাংকগুলোর কর হার কমানোর প্রস্তাব করা হয়েছে। উল্লেখ্য, চলতি অর্থবছরের বাজেটে ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা ১ লাখ ৮০ হাজার
কৃষি খাতে বরাদ্দ ৮ হাজার ৯১১ কোটি টাকা
আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে কৃষি খাতে মোট বরাদ্দ আট হাজার ৯১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে অনুন্নয়ন খাতে বরাদ্দ হলো সাত হাজার ৬৬৯ কোটি টাকা। আর এবার কৃষি খাতে ভর্তুকির প্রস্তাব করা হয়েছে ছয় হাজার কোটি টাকা। উল্লেখ্য, গত ২০১১-২০১২ অর্থবছরের বাজেটে কৃষি খাতে মোট (অনুন্নয়ন) ছয় হাজার
বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ ৯,৫৪৪ কোটি টাকা
২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্নয়ন অনুন্নয়ন মিলে ৯ হাজার ৫৪৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা মোট বাজেটের ৫ শতাংশের সমান ও গত ২০১১-১২ অর্থ বছরের চেয়ে ১ হাজার ২৩৩ কোটি টাকা বেশি। গত বিদ্যুৎ জ্বালানি খাতে বরাদ্দ দেওয়া হয়েছিলো ৮ হাজার ৩১১ কোটি টাকা। গত বাজেটে ২০০৯-১০ অর্থ বছরের বাজেটে