newsNet Bangladesh, Online bangla newspaper, Financial and development news of Bangladesh
সপ্তাহের শেষদিন এবং হরতালে সূচকের পতন
সপ্তাহের শেষদিন এবং হরতালের দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে শুরু হয়ে পতনেই শেষ হয়েছে লেনদেন। ডিএসই সাধারণ মূল্যসূচক ৪,৯৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। ...বিস্তারিত...
ইউরোপের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন
ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোতে বৃহস্পতিবার বড় ধরনের দরপতন ঘটেছে। গ্রিসে ঋণ সংকট এবং স্পেনে নতুন করে অর্থনৈতিক মন্দার কথা সরকারিভাবে স্বীকার করে নেয়ার পর ইউরোপের শেয়ারবাজারে দরপতনের খবর এল। অন্যদিকে গত চার মাসের মধ্যে ডলারের বিপরীতে ইউরোর দাম সবচেয়ে নিচে নেমে গেছে। ...বিস্তারিত...
গুগলের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে ইরান
যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে ইরান। তেহরান বলেছে, গুগল পারস্য উপসাগরের নাম পরিবর্তন করে ভিন্ন শব্দ ব্যবহার অব্যাহত রাখলে এটির বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। ...বিস্তারিত...
টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশকে বদলে দেয়ার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি জিল্লুর রহমান দেশের সার্বিক উন্নয়নে সর্বসাধারণ বিশেষ করে নারী সমাজ যাতে ডিজিটাল পদ্ধতির সুফল লাভ করতে পারে সেলক্ষে ডিজিটাল সামগ্রী আরো সহজলভ্য ও উপযোগী করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। ...বিস্তারিত...
প্রায় ৮০০ পরিচালকের ২ শতাংশ শেয়ার নেই
শেয়ারবাজারে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়, পরিচালকদের নূন্যতম শেয়ারধারণ বিষয়ক এসইসির প্রজ্ঞাপন এবং তা চ্যালেঞ্জ করে বিভিন্ন পরিচালকের আদালতে রিট। এসইসির প্রজ্ঞাপন অনুসারে পদ হারাতে পারেন এমন পরিচালকদের সংখ্যা ৮ শতাধিক ছাড়িয়ে যাবে বলে ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে জানা গেছে। শুধু মাত্র ব্যাংক, বীমা এবং লিজিং ফান্ডগুলোতেই ৫২৬ জনের বেশি পরিচালকের ন্যূনতম ২ শতাংশ শেয়ার নেই। ...বিস্তারিত...
এসইসির বিরুদ্ধে রিটের শুনানি রোববার
শেয়ারবাজারের বহুল আলোচিত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনার বিরুদ্ধে হাইকোর্টে করা রিটের অবশিষ্ট শুনানি আগামী রোববার অনুষ্ঠিত হবে। বিস্তারিত...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ, নতুন ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন
আন্দোলনের মুখে বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে দেখা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরীফ এনামুল কবির পদত্যাগপত্র দেওয়ার পরপরই নতুন উপাচার্য হিসেবে আনোয়ার হোসেনকে ওই পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। বিস্তারিত...
ডেসটিনির চেয়ারম্যান জামিন পেলেন
শেয়ার জালিয়াতির মামলায় ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান ও বৈশাখী মিডিয়া লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনসহ ৩ জন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার মহানগর হাকিম মো. সাইফুর রহমানের আদালতে আত্মসমর্পণ করেন তারা। বিস্তারিত...
ওবামা পরিবারের সম্পদের হিসাব প্রকাশ
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার সম্পদের পরিমাণ ২৬ লাখ ডলার থেকে ৮৩ লাখ ডলার। হোয়াইট হাউস মঙ্গলবার এই প্রেসিডেন্ট দম্পতির ২০১১ সালের সম্পদের হিসাব প্রকাশ করেছে। বিস্তারিত...
আন্দোলন প্রত্যাহার করেছেন বেসরকারি প্রাথমিক শিক্ষকরা
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মাধ্যমে দাবি মেনে নেয়ার আশ্বাসের পর চাকরি জাতীয়করণের দাবিতে চলমান আন্দোলন প্রত্যাহার করেছেন বেসরকারি প্রাথমিক শিক্ষকরা। বুধবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিনের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে শিক্ষক নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন। বিস্তারিত...
২০৫০ সালের মধ্যে বিশ্ব জনসংখ্যার দুই-তৃতীয়াংশ শহরে বাস করবে
আগামী ২০৫০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশ শহরাঞ্চলে বসবাস করবে। ফলে, বিশ্বের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের ওপর মারাত্মক চাপ পড়বে। ২০১২ সালে "ন্যাচার'স লিভিং প্ল্যানেট" নামের একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। বিস্তারিত...